বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কাজল নামের সঙ্গে ‘পদবি’ ব্যবহার করেন না কেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৫, ১৪:৫৬

বলিউড অভিনেত্রী কাজল কখনোই তার নামের পাশে কোনো পদবি ব্যবহার করেন না। কেন অভিনেত্রী তার পদবি ব্যবহার করেন না, সেই গোপন তথ্যই এবার ফাঁস করলেন জনপ্রিয় অভিনেত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত রাইজিং ভারত সামিট ২০২৫ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি নিজের সম্পর্কে এমন একটি কথা ফাঁস করেন, যা জানার আগ্রহ ভক্তদের দীর্ঘদিন ধরেই ছিল।

এসময় কাজল নামের সঙ্গে তার পদবি ব্যবহার না করার সিদ্ধান্তের কথা বলতে গিয়ে বলেন, তিনি পরিবারের উত্তরাধিকারের চাপ এড়াতে এটি করেছিলেন।

অভিনেত্রী জানান, যখন তিনি বলিউডে পা রাখছিলেন, তখন তার মা তনুজা তার পদবি ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং দাদা-দাদুর বংশের কথাও বলেছিলেন।

তবে কাজল বলেছিলেন, তিনি নিজের প্রতি সৎ থাকতে চান এবং বংশের বোঝা বহন করতে চান না, তাই তিনি কেবল তার প্রথম নাম ‘কাজল’ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আশা করেছিলেন, এটি তাকে অপ্রয়োজনীয় প্রত্যাশা এড়াতে সাহায্য করবে।

রাইজিং ভারত সামিট ২০২৫-এ কাজল বলেন, এটি একান্ত নিজের পছন্দ ছিল। কিন্তু তারপর থেকে এখনও আমি অনুভব করেছি যে আমি কারোর পক্ষ নিতে চাইনি।

তিনি আরও বলেন, আমি নিজের প্রতি সৎ থাকতে চেয়েছিলাম, বংশের বোঝা চাইনি। তাই আমি ভেবেছিলাম যদি আমি কেবল কাজল নামে পরিচিত হই, তাহলে হয়তো আমার উপর এত চাপ থাকবে না।

কাজল চলচ্চিত্র জগতের একটি বিশিষ্ট পরিবার থেকে এসেছেন। তিনি প্রবীণ অভিনেত্রী তনুজা এবং চলচ্চিত্র পরিচালক শোমু মুখার্জির কন্যা। তার দিদা শোভনা সমর্থও একজন অভিনেত্রী ছিলেন এবং তা কুমারসেন একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন। এদিকে তার পিতামহ শশধর মুখার্জি, একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন।

কাজলকে পরবর্তীতে কায়োজ ইরানির ছবি ‘সারজামিন’-এ দেখা যাবে। যেখানে সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানও অভিনয় করবেন। তার অভিনীত বিশাল ফুরিয়া পরিচালিত ‘মা’ ছবিটি ২০২৫ সালের ২৭শে জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর