বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মেট গালায় হাঁটবেন অন্তঃসত্ত্বা কিয়ারা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৫, ১২:২৬

জনপ্রিয় ফ্যাশন শো মেট গালা’তে অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির। গত বছর কান রেড সি ফিল্ম ফাউন্ডেশনে অংশ নিয়েছিলেন কিয়ারা।

তখন অভিনেত্রীর পরনে ছিল কালো ও গোলাপি গাউন।

বরাবরই স্টাইল স্টেটমেন্ট সেট করেছেন কিয়ারা আদভানি। তার লুকস ও সৌন্দর্য চর্চায় থাকে সব সময়। তার অনুরাগী সংখ্যাও কম নয়। এবার কিয়ারার মেট গালায় অংশগ্রহণের খবর শুনে তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

২০২০ সাল থেকে সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম শুরু করেন কিয়ারা। ২০২৩ সালে রাজকীয় আয়োজনে বিয়ে করেন তারা। এর আগে প্রেম নিয়ে কারো কাছেই মুখ খোলেননি কিয়ারা। রাজস্থানে তাদের রাজকীয় বিয়ের ভিডিও এখনও স্মরণ করেন অনেকে। প্রায়ই তা সামাজিকমাধ্যমে ভেসে বেড়ায়।

গেল ফেব্রুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন কিয়ারা। এবার প্রেগন্যান্ট অবস্থাতেই মেট গালায় অংশ নেবেন অভিনেত্রী।

তার পোশাকের দিকে থাকবে সকলের নজর। মেট গালার লাল গালিচায় হেঁটেছেন বলিউডের বহু নায়িকাই, এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে কিয়ারার নামও।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর