বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

তিন মাসের জন্য শুল্ক স্থগিতে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৫, ১৮:১৬

বাংলাদেশি পণ্য আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। চিঠিতে তিন মাসের জন্য শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশি পণ্যে শুল্ক স্থগিতের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টা এই চিঠিতে সই করেছেন। বাণিজ্য উপদেষ্টা আরেকটি চিঠি পাঠাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরে।

প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা যে চিঠি পাঠিয়েছেন, সেখানে তিন মাসের জন্য আরোপিত শুল্ক স্থগিত করার জন্য অনুরোধ করেছেন।

তিনি বলেন, শুল্ক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা এ বিষয়ে উদ্যোগ নিয়েছি। এটা নিয়ে কাজ করছি। আশা করি সুফল আসবে।

যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্কহার পর্যালোচনায় শনিবার (৫ এপ্রিল) জরুরি বৈঠকে বসে সরকার।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত সেই বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, যুক্তরাষ্ট্রের কাছে দুইটি চিঠি পাঠানো হবে।

যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের আমদানি পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণা অনুযায়ী, বাংলাদেশি পণ্যে শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর