শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

অভিনেতাসহ গ্রেপ্তার ১১, তুরস্কে বয়কট আন্দোলন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৫, ১৫:২৪

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তারের প্রতিবাদে তুরস্কজুড়ে চলছে বিক্ষোভ আন্দোলন। আন্দোলনের অংশ হিসেবে ডাকা কেনাকাটা বয়কটের কর্মসূচিতে অংশ নেওয়ায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় ১৬ জনের বিরুদ্ধে ‘ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর’ অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

গ্রেপ্তার হওয়া ১১ জনের মধ্যে নেটফ্লিক্স সিরিজ ‘রাইজ অব এম্পায়ার্স: অটোমান’-এর একজন অভিনেতাও রয়েছেন বলে জানিয়েছে তুর্কি অভিনেতা সংঘ।

তুরস্কের পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে বুধবার কেনাকাটা না করার আহ্বান জানিয়েছিলেন। এর আগে এক দিনের এই বয়কট কর্মসূচি পালনের আহ্বান জানান প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল।

এরদোয়ানপন্থী হিসেবে পরিচিত সংবাদমাধ্যম এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান বয়কটেরও আহ্বান জানান তিনি। এরপর বুধবার রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুল শহরের বেশ কিছু ক্যাফে, রেস্তোরাঁ ও বার বন্ধ থাকে।

গত মার্চ মাসে ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বিরোধী দল সিএইচপি বলছে, ‘এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর