বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভাঙ্গায় ইভটিজিং এর প্রতিবাদ করায়

ঈদের দিন বাড়িতে ঢুকে তিনজনকে কুপিয়ে জখম

মোসলেউদ্দিন(ইমরান), ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
২ এপ্রিল ২০২৫, ১২:০৬

ফরিদপুরের ভাঙ্গায় এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করে কয়েকজন বখাটে যুবক। বিষয়টি স্কুল ছাত্রী তার বাবা-মাকে জানায়। স্কুল ছাত্রীর বাবা সেই বখাটে ছেলেদের অভিভাবকদের জানায়। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা ঈদের দিন সকালে স্কুল ছাত্রীর বাড়িতে ঢুকে ওই স্কুল ছাত্রীর বাবা, চাচা ও ফুফাতো ভাইকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। একই সাথে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সোমবার (৩১ মার্চ) বেলা ১১ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গোডাউন বালিয়া মধ্যে পাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

গুরুতর আহত ওই ছাত্রীর বাবা গফফার মিয়া (৫৫), চাচা ছত্তার মিয়া (৬০) ও ফুফাতো ভাই তাইমুর মাতুব্বর (২২) কে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে স্কুল ছাত্রীর ছোটো চাচা আবু সাঈদ মিয়া বলেন, সিয়াম, রিফাত, সাকিব আমার ভাতিজিকে ইভটিজিং করে। বিষয়টি ওদের অভিভাবকদের জানাই। সর্বশেষ গত রবিবার (৩০ মার্চ) রাত ১১ টার দিকে আমাদের বাড়ির সামনে এসে ওরা আতশবাজি ফোটায়। ৩/৪টি আতশবাজি বাড়ির ভিতরে নিক্ষেপ করে। এ সময় আমরা বাধা দেই। একপর্যায়ে ওরা চলে যায়। আমরা বিষয়টি পুনরায় ওদের অভিভাবকদের জানাই। এরপর সোমবার বেলা ১১ টার দিকে ওই তিন বখাটে সহ ১০-১২ জন এসে বাড়ির ভিতরে ঢুকে আমার দুই ভাই ও বেড়াতে আসা এক ভাগ্নেকে ঘরে ভিতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় আমাদের বাড়ির ৩ টি ঘর ভাঙচুর ও লুটপাট করে মালামাল লুঠ করে নিয়ে যায়।

এবিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন জানান, একটি মেয়ে বিষয় নিয়ে মারামারি ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর