শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

জেলেনস্কি

পুতিন শীঘ্রই মারা যাবেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ মার্চ ২০২৫, ১৪:০৭

তিন বছর আগে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়া পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘শারীরিক অসুস্থতা’ নিয়ে নানা খবর প্রচারিত হচ্ছে পশ্চিমি সংবাদমাধ্যমে। এ বার সেই ‘প্রচারে’ শামিল হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও!

ফ্রান্স সফরে গিয়ে সংবাদমাধ্যম ‘দ্য সান’কে দেওয়া সাক্ষাৎকারে বুধবার জেলেনস্কি দাবি করেছেন পুতিনের শীঘ্রই মৃত্যু হবে! ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘পুতিন শীঘ্রই মারা যাবেন এবং এটি সত্য।’

পুতিন গুরুতর অসুস্থ বলে দাবি করলেও কোন ‘নির্ভরযোগ্য সূত্রে’ এই খবর কিয়েভ পেয়েছে, সে বিষয়ে কিছু বলেননি ইউক্রেনের প্রেসিডেন্ট।

৭২ বছরের পুতিনের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য জল্পনা নতুন নয়। কয়েক বছর ধরেই পুতিনের অসুস্থতা নিয়ে নানা খবর প্রকাশিত হয়েছে। কখনও দাবি করা হয়েছে তিনি হৃদরোগে আক্রান্ত।

কখনও প্রকাশ্যে এসেছে মাথায় টিউমার, কিডনির সমস্যায় দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, পার্কিনসন্সে আক্রান্ত হয়ে জিভে জড়তার কারণে বাক্‌শক্তি রহিত হওয়ার ‘খবর’। এমনকি, পুতিনের ক্যানসার হয়েছে বলেও প্রচার চলেছে পশ্চিমি কিছু সংবাদমাধ্যমে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের সেই ভিডিওতে দেখা গিয়েছিল, ঠিক ভাবে পা ফেলতে পারছেন না পুতিন।

পায়ের উপর নিয়ন্ত্রণ নেই তাঁর। সেই ভিডিও দেখে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন পুতিনের শারীরিক অবস্থা নিয়ে। যদিও ক্রেমলিনের তরফে বারে বারেই পুতিনের অসুস্থতা নিয়ে যাবতীয় ‘খবর’ খারিজ করা হয়েছে জোর গলায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর