বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

একসঙ্গেই রাস্তা পার হচ্ছিলেন স্বামী-স্ত্রী, কাভার্ডভ্যান কেড়ে নিল প্রাণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ মার্চ ২০২৫, ১৬:৪২

ময়মনসিংহ সদরে দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের পাড়াইল গ্রামের আব্দুল হেকিম (৮০) ও আজমলা খাতুন (৬৫)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।

দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মহাসড়কের চুরখাই মোড়ে রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন দুই পথচারী। এসময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের একটি দল।

পরে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। শুরুর দিকে তাদের পরিচয় জানা না গেলেও প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় নিশ্চিতে সক্ষম হয় পুলিশ।

ওসি মো. সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর