বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অবশেষে ছাড়পত্রের জন্য জমা পড়লো শাকিবের ‘বরবাদ’, ঈদেই মুক্তি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৫, ১৮:১৬

ঈদে মুক্তির অপেক্ষায় বেশির ভাগ সিনেমাই এখন প্রচারে সরব রয়েছে। কোনো কোনো সিনেমা রয়েছে সেন্সর সার্টিফিকেশন সনদ পাওয়ার অপেক্ষায়। বলা যায়, এগিয়ে আছে সব সিনেমা।

সেখানে শাকিব খানের ‘বরবাদ’ নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতিপত্র পেলে তবে ছবিটি জমা দিতে পারবেন সার্টিফিকেশন বোর্ডে। কিন্তু সেই নথিপ্রাপ্তিতে দেরি হওয়ায় ‘বরবাদ’ মুক্তিতে তৈরি হয় অনিশ্চয়তা। চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে এ নিয়ে লেখালেখি হয়।

এদিকে শাকিবের ভক্তরা তাদের প্রিয় নায়কের ছবিটি মুক্তির দাবি জানিয়ে ফেসবুকে সরব ছিলেন। তাদের সেই আশঙ্কা দূর হয়েছে। গতকাল রোববার মন্ত্রণালয়ের অনুমতিপত্র পেয়েছে ছবিটি। সোমবার (২৪ মার্চ) ছাড়পত্রের জন্য ছবিটি জমা পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। ছাড়পত্রের জন্য জমা পড়ার খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান আবদুল জলিল।

সোমবার সকালে আবদুল জলিল বলেন, ‘ছাড়পত্রের জন্য ‘বরবাদ’ আমাদের কাছে জমা পড়েছে। আজই আমরা ছবিটি দেখব। দেখার পরপরই আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব।’

এদিকে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শাহরিন আক্তার বলেন, ‘আমরা অনেক কষ্ট করে ছবিটি বানিয়েছি। একটা ভালো ছবি বানানোর জন্য যা যা করণীয়, তা-ই করেছি। বাংলাদেশি ছবির গ্লোবাল মার্কেটের কথা ভেবেছি, তাই কোনো কিছুতে বিন্দুমাত্র আপস করিনি।

ছবির নাম ঘোষণা এবং শুটিং শুরুর পর থেকেই ‘বরবাদ’ নিয়ে দর্শক আগ্রহ টের পেয়েছি। পোস্টার, টিজার ও গান প্রকাশের পর দেশে-বিদেশে ছড়িয়ে থাকা শাকিবের ভক্তদের পাশাপাশি সিনেমাপ্রেমীরা ছবিটি নিয়ে যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তা আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে।

সারা দেশের হলমালিকেরাও আমাকে ছবিটি নিয়ে তাদের আশাবাদের কথা জানিয়েছেন। এর মধ্যেই হঠাৎ সামান্য জটিলতা তৈরি হয়। তবে সবকিছু সুন্দরভাবে শেষ হয়েছে। দর্শকের জন্য বানানো ছবিটি তাদের কাছে নিয়ে যেতে পারছি, এটাই সবচেয়ে স্বস্তির ও আনন্দের খবর। পবিত্র ঈদুল ফিতরে সবাই ‘বরবাদ’ মেতে থাকুক, এটাই চাওয়া।’

ঈদে সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা প্রসঙ্গে এই প্রযোজক আরও বলেন, ‘আমরা কিন্তু বাংলাদেশ সরকারের যত নিয়ম আছে, সব নিয়ম মেনেই ছবিটি বানিয়েছি। মন্ত্রণালয় কাগজপত্র যাচাই-বাছাই করে শুটিংয়ের অনুমতি দিয়েছে। গতকাল মন্ত্রণালয়ে গিয়ে দেখলাম সবাই, সেখানকার সবাই আগ্রহ নিয়ে ‘বরবাদ’ সম্পর্কে আমার কাছে জানতে চাইছেন। ছবির প্রযোজক হিসেবে আমি নিজেও এতে অবাক হয়েছি।’

‘বরবাদ’ ছবির পরিচালক মেহেদী হাসান। এই ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন ইধিকা পাল। ছবিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, যীশু সেনগুপ্ত, মিশা সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার প্রমুখ। ছবির একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। ছবির বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর