বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পুরোপুরি নিভে গেছে সুন্দরবনের গুলিশাখালীর আগুন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৫, ১৭:২১

সুন্দরবনের গুলিশাখালীতে লাগা আগুন পুরোপুরি নিভে গেছে। সোমবার (২৪ মার্চ) বিকেল পৌনে ৩টায় আগুন পুরোপুরি নিভে যায় বলে জানা গেছে। 

সোমবার (২৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গুলিশাখালীতে লাগা আগুন পুরোপুরি নিভে গেলেও ওই এলাকা পর্যবেক্ষণে রেখেছে ফায়ার সার্ভিস। কোথাও ধোঁয়া দেখা গেলে সেখানে পানি স্প্রে করা হচ্ছে।

জানা যায়, রোববার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আওতাধীন গুলিশাখালীতে আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ওইদিন দিনভর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

এরপর রাত থেকে পানি দিয়ে আগুন নেভানোর কাজ করতে থাকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। সহযোগিতা করেন গ্রামবাসীরাও। তার আগে শনিবার দুপুরে বনের কলমতেজী এলাকায় লাগা আগুন নেভে রোববার। আগুনে কলমতেজী এলাকার ৩ থেকে ৪ একর বনাঞ্চল পুড়ে গেছে। 

তবে দ্বিতীয় দফায় গুলিশাখালীতে কী পরিমাণ জায়গার বনাঞ্চল পুড়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেনি বন বিভাগ। তদন্ত করে পরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানোর কথা জানিয়েছে বন বিভাগ।

এ বিষয়ে পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম বলেন, গুলিশাখালীতে লাগা আগুন সোমবার দুপুরে পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। তারপরও বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে। আরও পানি ছিটানো হচ্ছে, যাতে নতুন করে আগুনের সূত্রপাত না ঘটে। 

কলমতেজীতে এখন আর কোনো আগুনের অস্তিত্ব নেই বলেও জানান তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর