বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নায়িকার সঙ্গে বয়সের পার্থক্য নিয়ে কটাক্ষ, মুখ খুললেন সালমান

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৫, ১৬:০৪

বলিউড অভিনেতা সালমান খান। অভিনয় জীবনে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। বলা চলে বলিউডে ঈদ মানেই সালমান খানের সিনেমা। এবারো তাই। আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সালমান খান-রাশমিকা মান্দানা জুটির ‘সিকান্দার’ সিনেমা। রোববার (২৩ মার্চ) উন্মুক্ত হয়েছে সিনেমাটির ট্রেলার। ট্রেলার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পুরো সিকান্দার টিম। উপস্থিত ছিলেন সালমান খানও।  

এদিকে, দেখেছিস, হাঁটুর থেকেও ছোট নায়িকার সঙ্গে রোম্যান্স করছে! ‘সিকান্দার’ ছবির জন্য এমন কথাই শুনতে হয়েছে সালমানকে। সে দিন একটা কথাও বলেননি তিনি। চুপচাপ শুনেছেন। তবে এদিন অনুষ্ঠানে হাজির হয়ে নিন্দুকের কটাক্ষের জবাব দেন। জবাবে সালমান খান বলেন, হোক ৩১ বছরের পার্থক্য! রাশমিকার আপত্তি নেই। ওর বাবার কোনো আপত্তি নেই। আপনাদের সমস্যা কোথায়?

সালমানের দাবি, আগামীতে রাশমিকা বিয়ে করবেন। তার সন্তান হবে। তার পরেও আমরা জুটি বেঁধে কাজ করব। বলেই নায়িকাকে জিজ্ঞেস করেন, কী তাই তো? সঙ্গে সঙ্গে বড় করে মাথা নাড়িয়ে সম্মতি দেন রাশমিকা। সালমান রসিকতাও করেন, রাশমিকার মা তার সঙ্গে অভিনয়ের অনুমতি দেবেন।

এ দিন ছবি শিকারিদেরও ছাড়েননি তিনি। তাদের লক্ষ্য করে বলে ওঠেন, মাঝেমাঝে নানা কারণে হয়তো কয়েক রাত ঘুম হলো না। সঙ্গে সঙ্গে নেটাগরিকেরা হাত ধুয়ে পিছনে পড়ে যান। নানাভাবে কৌতূহল প্রকাশ করেন। তাদের বোঝাতে হয়, সালমানের সব কিছু এখনও ফুরিয়ে যায়নি!

এদিন অনুষ্ঠানে ‘ভাইজান’-এর সঙ্গে ছিলেন ছবির নায়িকা রাশমিকা মান্দানা, সত্যরাজ, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, কাজল আগারওয়াল প্রমুখ। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর