বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কামরুল-কামাল-আতিকুল ও পলক নতুন মামলায় গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৫, ১৩:৩৯

জুলাই-আগস্টে হত্যার ঘটনায় পৃথক মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত তাদের গ্রেফতার দেখান।

এর আগে, আসামিদের আদালতে হাজির করে তাদের এসব মামলায় গ্রেফতার দেখাতে আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। এর মধ্যে যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর ও জাহাঙ্গীর আলম হত্যা মামলায় পলককে গ্রেফতার দেখানো হয়েছে।

এ ছাড়া কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদারকে কাফরুল থানার তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় এবং আতিকুল ইসলাম ও কামরুল ইসলামকে বাড্ডা থানার সাজিদ হাওলাদার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে, একই আদালত ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে সিএনজিচালক ওবায়দুল ইসলাম হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর