বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সংস্কৃতি উপদেষ্টা

এবারের পয়লা বৈশাখে ভিন্ন আঙ্গিকে শোভাযাত্রা হবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ মার্চ ২০২৫, ১৬:৪৬

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, সব সংস্কৃতিকে এক জায়গায় এনে এবার একটি বৈশাখের অনুষ্ঠান হবে। আগে শুধুমাত্র বাঙালিরা ছিল মঙ্গল শোভাযাত্রায়। বাকি জাতিগোষ্ঠী ছিল না। তবে এবারের শোভাযাত্রা শুধুমাত্র বাঙালিদের নিয়ে নয়, চাকমা, মারমা, সাঁওতাল, গারোসহ সব জাতিগোষ্ঠীকে নিয়ে একটি ইনক্লুসিভ শোভাযাত্রা হবে। 

রবিবার (২৩ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, এবারের শোভাযাত্রাটা ভিন্ন আঙ্গিকে হবে। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কি হবে না সেটি আগামীকাল (২৪ মার্চ) সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনুষ্ঠানে সিদ্ধান্ত হবে। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হলেও ইউনেস্কোর স্বীকৃতির কোনো সমস্যা হবে না। 

ইউনেস্কো শোভাযাত্রাকে স্বীকৃতি দিয়েছিল বলেও জানান তিনি। 

ফারুকী বলেন, এবার পয়লা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যে শেষ করতে হবে এমন কোনো নির্দেশনা থাকবে না। তবে কতক্ষণ চলবে সেটি পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।

তিনি জানান, এবারের বৈশাখের দিন (১৪ এপ্রিল) সংসদ ভবনের সামনে সন্ধ্যায় ড্রোন শো'র আয়োজন হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

এদিকে, ঢাবি ভিসি বলেছেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর একটা নিজস্বতা, ঐতিহ্য এবং ঐক্য আছে। সেই নিজস্ব ঐতিহ্য এবং ঐক্য ধরে রেখে এবারের পয়লা বৈশাখ উদযাপন হবে। সবার ঐতিহ্য এবং রেওয়াজের মিশ্রণে এবার বৈশাখ হবে। ভিন্ন প্রেক্ষাপটে এবারের উৎসব হবে সব জাতিগোষ্ঠীকে একত্রিত করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর