বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

৩ এপ্রিল ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদে ৯ দিন ছুটি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ মার্চ ২০২৫, ১১:০৭

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটির প্রস্তাব উঠতে পারে। এই প্রস্তাব অনুমোদিত হলে, এবার ঈদে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিন ছুটি পাবেন।

বুধবার (১৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ (সোমবার) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সেই হিসাবেই সরকার ছুটির তালিকা নির্ধারণ করেছে।

গত বছরের ১৭ অক্টোবর, উপদেষ্টা পরিষদ ঈদুল ফিতরের জন্য ৫ দিনের ছুটি অনুমোদন করেছিল, যা আগে ছিল ৩ দিন। এরপর ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতরের জন্য সাধারণ ছুটি থাকবে। ঈদের আগের দুই দিন, ২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন, ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি থাকছে। এর ফলে, সরকারি চাকরিজীবীরা মোট ৬ দিন ছুটি পাবেন।

তবে, যদি ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করা হয়, তাহলে সাপ্তাহিক ছুটি ৪ ও ৫ এপ্রিল (শুক্রবার ও শনিবার) মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিন ছুটি উপভোগ করবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর