বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মিনিটে এক কোটি টাকা!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ আগষ্ট ২০২৩, ১৩:০৭

২০১৩ সালে বলিউডে আত্মপ্রকাশ। তবে এত বছর পেরিয়ে গেলেও কেরিয়ারে হিটের সংখ্যা নেই বললেই চলে। তবু অভিনেত্রীর জীবনযাত্রায় তাঁর প্রভাব পড়েনি। বলিউডে তাঁকে নিয়ে চর্চার অন্ত নেই। পেশাগত জীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও জল্পনার শেষ নেই। তিনি উর্বশী রাউতেলা। বলিউডে কেরিয়ার শুরু করলেও বেশির ভাগ সময়ে তাঁর দেখা মেলে দক্ষিণে। তেমন সাড়া জাগানোর মতো কোনও কাজ না করেই নাকি দিন দিন পারশ্রমিক বেড়েই চলেছে উর্বশীর। এই মুহূর্তে প্রতি মিনিটের জন্য নাকি এক কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন অভিনেত্রী! সত্যি কি তাই? মুখ খুললেন উর্বশী।

ভারতীয় অভিনেত্রীদের মধ্যে প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের উচ্চ পারিশ্রমিক উল্লেখযোগ্য। তার পরেই তালিকায় আছেন সামান্থা রুথ প্রভু, নয়নতারা, আলিয়া ভট্টের মতো অভিনেত্রীরা। প্রতিভা ও পরিশ্রমের জোরে এই জায়গায় পৌঁছেছেন তাঁরা। কিন্তু তাঁদেরকে নাকি ছাপিয়ে গিয়েছেন উর্বশী। তেলুগু সুপারস্টার রাম পোথিনেনির আসন্ন সিনেমায় একটি আইটেম নম্বরে দেখা যাবে তাঁকে। সেই নাচের সময় তিন মিনিট। তার জন্যই নাকি তিন কোটি টাকা দর হাঁকিয়েছেন অভিনেত্রী। এতেই প্রিয়ঙ্কা, ক্যাটরিনা, দীপিকা, আলিয়াদের পিছনে ফেলে দিয়েছেন। এই প্রসঙ্গে উর্বশী বলেন, ‘‘খুব ভাল বিষয়, নিজের প্রতিভার জোরে যে সব অভিনেতা-অভিনেত্রী এই জায়গা পেয়েছেন, তাঁরাও যেন এমন দিন দেখতে পান।’’ ‘হ্যাঁ’ কিংবা ‘না’-এ উত্তর দেননি, বরং বুদ্ধি করেই জবাব দিয়েছেন উর্বশী। তাঁর পারিশ্রমিক ঠিক কত, তা নিয়ে আরও বেশি ধোঁয়াসা তৈরি করতে পেরেছেন অভিনেত্রী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর