বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ছাত্রলীগের সাদ্দাম, ইনান ও শয়নকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ মার্চ ২০২৫, ১৬:২৬

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান ও শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

জানা গেছে, সোমবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের ঢাকা বিশ্ববিদ্যালয় ১২৮ জনকে বহিষ্কার করে। সেসময় বহিষ্কৃতদের কারও নাম ঘোষণা করা না হলেও মঙ্গলবার এ তিনজনের নাম জানানো হয়েছে।

সাদ্দাম হোসেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও ওয়ালি আসিফ ইনান বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তারা দুইজনই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকেও বহিষ্কার করা হয়েছে। শয়ন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে উঠা আন্দোলনে গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। হামলার প্রতিবাদে এই আন্দোলনে ছাত্র-জনতার অংশগ্রহণ বাড়লে পরে তা গণ-আন্দোলনে রূপ নেয়। এবং পরবর্তীতে এ আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেয় এবং ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যান।

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর