বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

প্রতিদিন শ্যাম্পু করলে কী হয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ মার্চ ২০২৫, ১৪:৩৭

ধুলাবালি থেকে চুল পরিষ্কার রাখতে অনেকেই প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করেন। এতে ময়লা পরিষ্কার হলেও চুল ও ত্বকের ক্ষতি হচ্ছে তা হয়তো অনেকেই জানেন না।

যারা প্রতিদিন বাইরে বের হন তাদের চুলে ধুলাবালি, ময়লা, ঘাম বেশি পরিমাণে জমা হয়। এ সমস্যার সমাধানে অনেকেই গোসলের সময় চুলে শ্যাম্পু ব্যবহার করেন। কিন্তু এতে আপাতদৃষ্টিতে সমাধান মনে হলেও আপনি ক্ষতিই ডেকে আনছেন।

বিউটি এক্সপার্ট ও ডার্মাটোলজিস্টরা বলছেন, প্রতিদিন চুলে শ্যাম্পু ব্যবহার করলে মাথার ত্বকে প্রাকৃতিক সেবাম তেল ক্ষতিগ্রস্ত হয়। এর অভাবে চুল হয়ে পড়ে নিষ্প্রাণ, নির্জীব ও রুক্ষ্ম।

অনেকের চুল ঝরে পড়ার সমস্যা দেখা দেয়। মাথার ত্বক অনেকের অতিরিক্ত তৈলাক্ত হয়ে ওঠে। এতে দেখা দিতে পারে অল্প বয়সে টাক পড়ার প্রবণতা।

তাহলে সমাধান কী

চুল ও মাথার ত্বকের স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত মেনে চলতে হবে কিছু নিয়ম। যেমন-

১। ধুলাবালি, ময়লা, ঘামের সমাধান পেতে চুলের ধরন ও মাথার ত্বকের প্রকৃতি অনুযায়ী শ্যাম্পু করার নিয়ম ঠিক করুন।

২। তৈলাক্ত ত্বক ও ঘাম বেশি সমস্যায় বাইরে বের হলে ব্যবহার করতে পারেন স্কার্ফ, ওড়না বা টুপি। চুল লম্বা হলে বেঁধে রাখুন।

৩। পাতলা ও রুক্ষ্ম চুলে একদিন পর পর শ্যাম্পু করতে পারেন।

৪। কোকড়ানো চুল হলে ৩ দিন পর পর শ্যাম্পু ব্যবহার করুন।

৫। মাথার ত্বক তৈলাক্ত হলে সপ্তাহে একবার শ্যাম্পু করাই যথেষ্ট।

৬। প্রতিবার শ্যাম্পু করার ৩০ মিনিট আগে মাথার ত্বকে ও চুলে আমলকী ও পেঁয়াজের রস ব্যবহার করলে ভালো উপকার পাবেন।



মন্তব্য করুন:

সম্পর্কিত খবর