বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লক্ষ্মীপুরে স্ত্রীর পায়ের রগ কেটে দিলেন স্বামী

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
১৬ মার্চ ২০২৫, ১৫:১৪

লক্ষ্মীপুরে আলমগীর হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঘুমন্ত স্ত্রীর পায়ের রগ কাটাসহ শরীরের বিভিন্ন অংশে জখম ও থেতলে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ মার্চ) দিনগত রাতে লক্ষ্মীপুর পৌরসভার কালু হাজী সড়কের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আলমগীর লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর বাঞ্চানগর এলাকার কসাই বাড়ির লেদু মিয়ার ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক।

নির্যাতিত ওই স্ত্রীর নাম রিনা বেগম। ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়দের ধারণা, অভিযুক্ত আলমগীর বাইরে থেকে মাদক সেবন করে বাসায় এসে নির্যাতন করেছেন।

রিনার ভাই হোসেন আহমেদ জানান, রিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, তার অবস্থা খুবই খারাপ। আমি ঢাকা থেকে ফিরে মামলা করবো।

তিনি বলেন, কোনো কারণ ছাড়াই আলমগীর আমার বোনকে কুপিয়েছে। হাত-পায়ের রগ কেটে দিয়েছে। সে মাদক সেবনের সঙ্গে জড়িত। বিষয়টি স্থানীয় লোকজনও জানিয়েছে।

স্থানীয়রা জানান, রিনা স্বামীর সঙ্গে কালু হাজী সড়কে সন্তানদের নিয়ে ভাড়া থাকেন। শনিবার রাতে খাবার শেষে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। আলমগীর বাসায় এসে ঘুমন্ত স্ত্রীর মাথায় ধারালো বটি দিয়ে আঘাত করেন। পরে তার দুই পায়ের রগ কেটে দেন। একপর্যায়ে পাথর দিয়ে দুই হাত ও দুই পা থেতলে দেওয়া হয়। পরে আহত রিনাকে রেখে তিনি পালিয়ে যান।

প্রতিবেশীরা রিনাকে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ পাঠান।

এ বিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি কেউ আমাদেরকে জানায়নি। তবে সকালে জানতে পেরেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর