বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গাজীপুরে পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ মার্চ ২০২৫, ১৬:৩৭

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইন্দ্রপুর এলাকায় পুকুরের পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তারেক রহমান (১৩) গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইন্দ্রপুর এলাকার জহিরুল ইসলামের ছেলে।

মৃতের চাচা সোহরাব হোসেন জানান, স্থানীয় একটি কওমি মাদরাসায় থেকে হাফেজি পড়তো তারেক রহমান। সে মাদরাসা থেকে ছুটিতে বাসায় আসে। বেলা ১১টার দিকে তারেক রহমান অন্যান্য কিশোরের সঙ্গে বাড়ির পাশে একটি পুকুরে অল্প পানিতে নেমে সাঁতার কাটছিল। এক পর্যায়ে তারেক রহমান পুকুরের গভীরে ডুবে যায়।

পরে অন্যান্য শিশুরা বাড়িতে গিয়ে খবর দেয়। খবর পেয়ে ১০-১২ জন পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তারেক রহমানকে উদ্ধার করা হয়। পরে তাকে মনিপুর পপুলার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর