বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬ষ্ঠ মাভাবিপ্রবি

মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত:
১৩ মার্চ ২০২৫, ১৩:০৪

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৫ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। বাংলাদেশের সেরা এই বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অবস্থান ষষ্ঠ । গত বছর ৪১ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিল ৫ম অবস্থানে এই বছর ১ ধাপ পিছিয়ে ৬ষ্ঠ অবস্থানে।

মঙ্গলবার (১১ মার্চ) সিমাগো ইনস্টিটিউশন র‍্যাংকিংয়ের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।

বিশ্বের বিভিন্ন দেশের ৫ হাজার ৫১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এবারের তালিকায়। এতে বাংলাদেশের মোট ৪৬ টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ৪১ টি। সে হিসাবে এ বছরের ৫ টি শিক্ষাপ্রতিষ্ঠান র‌্যাঙ্কিংয়ে যুক্ত হয়েছে।

র‌্যাঙ্কিংয়ে এই বছরও বিশ্বসেরা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। হার্ভার্ডসহ সেরা দশে আছে যুক্তরাষ্ট্রের ৪টি, চীনের ৫টি বিশ্ববিদ্যালয় এবং বাকি একটা যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

আর সার্বিক বিবেচনায় (গবেষণা-৫০%, সামাজিক প্রভাব-২০% ও উদ্ভাবন-৩০%) সিমাগো র‍্যাংকিং ২০২৫ অনুযায়ী দেশের সেরা দশ প্রতিষ্ঠান হলো- বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় , ইসলামী বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন- এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে এই র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র‍্যাংকিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র‍্যাংকিং (overall ranking) প্রকাশ করে থাকে। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর