বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তিতে দিবারাত্রির ম্যাচ আয়োজন

খেলা ডেস্ক

প্রকাশিত:
১১ মার্চ ২০২৫, ১৪:৩০

টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি হবে ২০২৭ সালে। সেদিন বিশেষ এক টেস্ট ম্যাচ আয়োজন করা হবে।

যদিও ঘোষণা আগেই এসেছিল। তবে আজ জানা গেল বিস্তারিত। বছরটির ১১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে দিন-রাতের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। গোলাপি বলে হবে খেলা।

গত বছরের নভেম্বরে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিল, টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ম্যাচটি আয়োজন করা হবে। ১৮৭৭ সালের ১২ মার্চ মেলবোর্নে এই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের মাধ্যেমেই যাত্রা শুরু হয় টেস্ট ক্রিকেটের। যার ১০০ বছর পূর্তি হয় ১৯৭৭ সালে। সেবারও বিশেষ ম্যাচ আয়োজন করা হয়েছিল এই দুদলের মধ্যকার।

এরই ধারাবাহিকতায় দেড়শ বছর পূর্তিতে আয়োজন করা হবে ম্যাচ। যেটি অবশ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে থাকবে না। আর দিন-রাতের ম্যাচ হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে দর্শক মাঠে আনা। মার্চে অস্ট্রেলিয়ায় স্কুল, অফিস থেকে শুরু করে প্রায় সবকিছুই চলমান থাকবে। এমতাবস্থায় দর্শকদের মাঠে আনতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর