শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ইবিতে মানববন্ধন

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চান শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
৮ মার্চ ২০২৫, ১৮:০৫

জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিত ও মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে পূর্বঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় বক্তারা।

এসময় শিক্ষার্থীদের হাতে “ফাঁসি চাই; আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই; মাগুরায় ধর্ষণের অভিযুক্তদের ফাঁসি চাই; আশ্বাস নয় আইনের বাস্তবায়ন চাই; আমি মেয়ে আমি অবহেলিত ; ধর্ষক সমাজের ঘুন পোকা আর ধর্ষণ হলো ব্যধি” ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, দেশে একের পর এক ধর্ষণের শিকার হচ্ছে নারীরা। ধর্ষক নামের নরপশুরা শিশুকেও পর্যন্ত ছাড় দিচ্ছে না। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নিতে দেখছি না। আমাদের আট বছরের শিশু বোন মাগুরা শহরে ধর্ষণের শিকার। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। একজনকে দৃশ্যমান শাস্তি দিতে পারলে সবাই সচেতন হবে বলে আশাবাদী। বর্তমান সরকার গদিতে বসে এসব কাণ্ডে পদক্ষেপ না নিলে শিক্ষার্থীরা মাঠে নামতে বাধ্য হবে।

মানববন্ধনে ইবি শাখা সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাই বিপ্লবের পরবর্তীতে প্রথম নারী দিবস হিসেবে পালন করতেছি সেটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনাকে কেন্দ্র করে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছি সর্বোচ্চ শাস্তি দিতে। আন্দোলনে আমাদের বোনেরা সাহস জুগিয়েছিল। তাদেরকে নিরাপত্তা দিতে না পারলে আন্দোলন ব্যাহত হবে। মাগুরা যে ঘটনাটি ঘটেছে প্রয়োজন হলে দেশের বাহিরে হলেও উন্নত মানের চিকিৎসা দিতে হবে। বর্তমান বিচারহীনতার যে ট্রেন্ড চলতেছে তা থেকে বেরিয়ে আসতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা আবারও আন্দোলনে মেনে অধিকার আদায় করে ছাড়বে।

জানা যায়, মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের এক শিশু (আছিয়া) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন হাসপাতালে জীবনাশঙ্কা রয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর