বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চার নভোচারীকে মহাকাশে পাঠাল নাসা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৩, ১৭:১০

নাসা স্পেসএক্সের এক মহাকাশযানে করে চার নভোচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠাচ্ছে। ইতোমধ্যে যাত্রা শুরু করে দিয়েছে যানটি।ক্রু-৭ মিশনের নেতৃত্বে রয়েছেন আমেরিকান জেসমিন মোগবেলি। সঙ্গে রয়েছেন ডেনমার্কের মোগেনসেন, জাপানের ফুরুকাওয়া ও রাশিয়ার কনস্টান্টিন বোরিসভ।

স্পেসএক্সের ড্রাগন নামে মহাকাশযানটিকে বহন করে নিয়ে যাচ্ছে ফ্যালকন ৯। শনিবার(২৬ আগষ্ট) স্থানীয় সময় রাত ৩টা ২৭ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স থেকে রকেটটি ছেড়ে যায়। এই উৎক্ষেপণ দেখতে প্রায় ১০ হাজার মানুষ জড়ো হয়। পরে নাসা এক্সে (আগে টুইটার নামে পরিচিত) তাদের যাত্রা শুরুর বিষয়টি জানায়।

ফ্যালকন ৯ রকেট থেকে ড্রাগন ক্রাফটটি আলাদা হওয়ার পরপরই মিশন কন্ট্রোল রুমে উদযাপনের শব্দ শোনা যায়।ড্রাগন আলাদা হওয়ার পর মোগবেলি বলেন, চার দেশ থেকে আসা চারজন এই যানে রয়েছি। তবে আমরা একটি দল হিসেবে একই মিশনে রয়েছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর