বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লেবাননে যেতে বাধা নেই বাংলাদেশি কর্মীদের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৫ মার্চ ২০২৫, ১৬:৫০

লেবাননে যুদ্ধ পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ ছিল সে‌টি প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে দেশ‌টিতে আবারও যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা।

বুধবার (৫ মার্চ) এক বার্তায় এ তথ্য জানায় লেবাননের বাংলাদেশ দূতাবাস।

বার্তায় বলা হয়, লেবাননে শর্তসাপেক্ষে কর্মী পাঠানোর অনুমোদন দিয়েছে। শর্তে বলা হয়েছে, প্রতিটি চাহিদাপত্র অবশ্যই বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত থাকতে হবে, ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চল ছাড়া অন্যান্য এলাকায় উপযুক্ত কর্ম পরিবেশ সাপেক্ষে কর্মী পাঠাতে হবে।

এর আগে, লেবাননে যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো বন্ধ করে দেওয়া হয়। গত বছর ৮ আগস্ট বাংলাদেশ থেকে লেবাননে যেতে ইচ্ছুক কর্মীদের দেশটি ভ্রমণ না করার পরামর্শ দেয় বৈরুতের বাংলাদেশ দূতাবাস। আর লেবাননে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশ হতে লেবাননে গমনেচ্ছুক কর্মীদের লেবাননে গমন না করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে সরকার।

গত সাত মাস ধরেই লেবাননে কর্মীদের যাওয়া বন্ধ ছিল। তবে বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সম্প্রতি জানানো হয় যে, লেবাননের যুদ্ধপরিস্থিতির এখন উন্নতি হয়েছে। বিভিন্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে কর্মী এখন সেখানে পাঠানো যেতে পারে। বৈরুতের এ প্রস্তাবের বিষয়ে কর্মী পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

লেবাননের যুদ্ধ পরিস্থিতিতে দেশ‌টি থে‌কে গত বছর ২১ অক্টোবর থেকে এ বছর পর্যন্ত ১৯টি ফ্লাইটে মোট ১২৪৬ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়। পাশাপা‌শি আন্তর্জা‌তিক অ‌ভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় কিছু বাংলাদে‌শি দেশে ফিরিয়ে আনা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর