বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নাহিদ ইসলাম

সরকারের থেকে রাজপথে আমার ভূমিকা বেশি থাকবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:৫১

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পর মো. নাহিদ ইসলাম বলেছেন, গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণ-অভুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে আমি মনে করেছি সরকারের থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে।

তিনি বলেন, ছয় মাসে দুটি মন্ত্রণালয়ের বাইরেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছি। ছয় মাস খুবই কম সময়। তারপরও আমি চেষ্টা করেছি। আমার কাজের মূল্যায়ন জনগণ করবে।

নাহিদ ইসলাম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, নতুন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে সেখানে অংশগ্রহণ করার অভিপ্রায় আছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম। আজ দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি পদত্যাগের কথা জানান।

এদিকে, গত কয়েকদিন ধরেই নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে গুঞ্জন চলছিল। নতুন রাজনৈতিক দল গঠন এবং সেখানে তার নেতৃত্ব দেওয়া নিয়েই মূলত পদত্যাগের বিষয়টি সামনে আসতে থাকে। ইতোমধ্যে ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সে জন্যই আজ পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।

নতুন এই দলের নাম না জানা গেলেও এর নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব হবেন আকতার হোসেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর