বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চ্যাম্পিয়নস ট্রফি

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই চমক

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:৩৫

ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করেছে বাংলাদেশ। তাই সেমিফাইনালের টিকিট পেতে দ্বিতীয় ম্যাচটিতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ড।

এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন রয়েছে বাংলাদেশের। সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিবের জায়গায় দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা। ভারতের বিপক্ষে ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি অভিজ্ঞ রিয়াদ। এ ছাড়া কম্বিনেশনের জন্য বাদ পড়েন গতি তারকা নাহিদ রানা। 

অন্যদিকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্য দুই পরিবর্তন এনে কিউইরাও। ড্যারিল মিচেলের বদলে একাদশে সুযোগ পেয়েছে রাচিন রবিন্দ্রা। আর নাথান স্মিথের বদলে খেলছেন কাইল জেমিসন।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবিন্দ্রা, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন ও উইলিয়াম ও'রর্কে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর