বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৩

ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী শ্লীলতাহানীর ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ। তবে তাদের তিন জনের নাম-পরিচয় এখনও জানানো হয়নি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাকু, দেশীয় অস্ত্র, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর গাবতলি থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণে নেয় যাত্রীবেশে থাকা ডাকাতদল। লুটপাটের পাশাপাশি দুই নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠে ডাকাতদের বিরুদ্ধে।

এই ঘটনায় তিনদিন পর বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন ভুক্তভোগী ওমর আলী। অজ্ঞাতনামা ৮-৯ জন আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর