বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

খালেদা জিয়াকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া জানতে চাইলেন প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:১৭

বিচারের নামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি অবিচার এবং বিচার বিভাগের দায় থাকায় কোন প্রক্রিয়ায় তিনিসহ বাকিদের ক্ষতিপূরণ দেওয়া যায় আইনজীবীদের কাছে জানতে চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশন সংক্রান্ত এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি জ্যেষ্ঠ আইনজীবীদের কাছে এ বিষয়ে জানতে চান।

জ্যেষ্ঠ আইনজীবীদের কাছে প্রধান বিচারপতি কাছে জানতে চান, খালেদা জিয়াকে যে প্রক্রিয়ায় সাজা দেওয়া হয়েছে তা বিচার বিভাগকে ব্যবহার করে দেওয়া হয়েছে। কাজেই এখন কোন প্রক্রিয়ায় তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে তা নিয়ে সিনিয়র আইনজীবীরা বলুক।

পরে জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী আপিল বিভাগকে বলেন, সর্বোচ্চ আদালত চাইলে এই ক্ষতিপূরণ নির্ধারন করতে পারেন। সেভাবেই নির্ধারিত হোক খালেদা জিয়াসহ অন্যদের ক্ষতিপূরণের মাত্রা। পরে নির্বাচন কমিশন নিয়োগ বঞ্চিত ৮৫ জনের রায়ের জন্য ২৫ ফেব্রুয়ারি নির্ধারন করেন আপিল বিভাগ।

বিচার বিভাগের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দেওয়ার প্রথা চালু করা উচিৎ বলে মত দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সালাহ উদ্দিন দোলন। তিনি বলেন, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নয় একজন নারী মূল্যায়ন করলেও তার সঙ্গে যা করা হয়েছে তা প্রকারান্তরে অবিচার। এর জন্য প্রতীকী একটা সাজা হলেও দেন। ইতিহাসে তা তোলা থাকুক।

এর আগে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার সঙ্গে অবিচার করায় প্রথমবার আপিল বিভাগে প্রতীকী ক্ষতিপূরণ দাবি করেন সিনিয়র আইনজীবী সালাহ উদ্দিন দোলন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে বিসিএস ও নির্বাচন সংক্রান্ত মামলার শুনানিতে তিনি এ ক্ষতিপূরণ দাবি করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর