বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

উপদেষ্টা আসিফ

কুয়েটে হামলায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৬

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হামলার ঘটনা দুঃখজনক। জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, এমন গণহত্যার পর আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে। বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার মাধ্যমে লিগ্যালি এবং সোশ্যালি তাদেরকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে চায়। তাই যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে তরুণদের পাশে থাকতে হবে।

পুলিশকে জনবান্ধব করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও এ সময় উপদেষ্টা জানান।

এর আগে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক আহত হন। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর