বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আসিফ নজরুল

ফ্যাসিস্টরা জনগণের নিপীড়নে ডিসিদের কাজে লাগিয়েছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:০৪

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিগত ফ্যাসিস্টরা ডিসিদের (জেলা প্রশাসক) জনগণের নিপীড়নে কাজে লাগিয়েছে। আমরা চাই আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন, প্রশাসন ক্যাডারের এই অসীম সম্ভাবনাগুলোকে তারা যেন জনগণের নিপীড়নে কাজে না লাগান।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম কর্ম অধিবেশন শেষে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আমাদের ডিসিরা আসলেই অনেক কিছু জানেন। কারণ, কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে সবচেয়ে মেধাবী মানুষরাই প্রশাসনে আসেন এবং ডিসি হিসেবে কাজ করেন।

তিনি বলেন, রাষ্ট্রের এত বড় একটা রিসোর্সকে গত ফ্যাসিজম জনগণকে অত্যাচার-নির্যাতন করার জন্য এবং নিজেদের অপকর্ম ঢাকার জন্য ব্যবহার করেছে।

আইন উপদেষ্টা বলেন, আমরা যদি ডিসিদের ভালোভাবে কাজে লাগাতে পারি, বিশেষ করে রাষ্ট্রের সেবা করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ভূমি ব্যবস্থাপনা ও সুন্দর স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য, তাহলে আগামী দিনে দেশের জন্য ভালো কিছু করা সম্ভব। আমি মনে করি, সেটুকু মানসিকতা তাদের আছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর