বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ফুলবাড়ীতে গ্রামের বাড়ী থেকে আ.লীগ নেত্রী দোলনা গ্রেফতার

মোঃ নাজমুল হাসান (ফুলবাড়ী, কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৭

ঢাকা থেকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রামের বাড়িতে এসে আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তার (২৭) ফুলবাড়ী থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ০৮টার দিকে তাকে নিজ গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তার দোলনা আক্তার সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য। তিনি ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের কন্যা।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। সম্প্রতি ঢাকাসহ সারা দেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেপ্তার এড়াতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কবির মামুদ গ্রামের আত্নগোপনে চলে আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রীর গ্রামের বাড়িতে আত্মগোপনের খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তারকে ০৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর