শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ২৩ জন আটক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:৪৫

গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্টে’ জেলা ও মহানগর থেকে আরও ২৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মহানগর থেকে ১৪ জন ও জেলা থেকে ৯ জনকে আটক করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন মহানগরের বিভিন্ন এলাকা থেকে ১৪ জনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।

গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছেন, এ অভিযানে জেলা পুলিশ ৯ জনকে আটক করেছে।

৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পরের দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের আহ্বায়ক মো. আবদুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। ওই দিন থেকেই গাজীপুরসহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর