শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আজ জুলাই আন্দোলন নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন 

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৫

১৩ ফেব্রুয়ারির পরিবর্তে বুধবার (১২ ফেব্রুয়ারি) জুলাই আন্দোলনের সময় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন বিষয়ে তদন্ত প্রতিবেদন বা ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ করবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন (ওএইচসিএইচআর)।

আজ (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় জেনেভায় এই প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর জানিয়েছে।

এর আগে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের পক্ষ থেকে বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছিল। তবে একদিন এগিয়ে আজই এই প্রতিবেদন করা হবে।

এদিকে পরিবর্তিত তদন্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আজ জেনেভায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন। এ ছাড়া প্যানেল সদস্য হিসেবে আরো উপস্থিত থাকবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রধান ররি মাঙ্গোভেন, মানবাধিকার কর্মকর্তা জ্যোত্স্না পৌদ্যাল এবং প্রধান মুখপাত্র রাভিনা শামদাসানি।

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের নজির ছিল।তবে বাংলাদেশের ক্ষেত্রে এটিই প্রথম।

গত বছর জুলাই-আগস্টে কোটাবিরোধী আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগ, নির্বিচার গুলিবর্ষণ ও হত্যাযজ্ঞের অভিযোগ ওঠার পরপরই জাতিসংঘ গভীর উদ্বেগ জানিয়ে আসছিল। ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রধান ভলকার তুর্ককে মানবাধিকার লঙ্ঘন তদন্তের আহ্বান জানান।

গত আগস্টেই প্রাক-তদন্ত দল ঢাকা আসে এবং সেপ্টেম্বরে মূল তদন্ত শুরু হয়। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত মাসের শেষ সপ্তাহে জাতিসংঘ তাদের খসড়া প্রতিবেদন নিয়ে মতামতের জন্য বাংলাদেশ সরকারকে দিয়েছিল। সরকার গত সপ্তাহে মতামত জানিয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর