বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:৪৩

লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত ও দুজন আহত হয়েছেন। ইসরায়েল আর হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই এ হামলার ঘটনা ঘটেছে। 

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার (৮ ফেব্রুয়ারি) বেকা উপত্যকার জেন্নাতা শহরের কাছে শায়ারা এলাকায় একটি ড্রোন হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা যে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, তা ছিল ‘হিজবুল্লাহর সদস্যদের একটি স্থাপনা, যেখানে কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছিল।’

সেনাবাহিনী আরও দাবি করেছে, ‘এই স্থাপনার কার্যক্রম ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া সমঝোতার সরাসরি লঙ্ঘন।’

এখানে গত ২৭ নভেম্বর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির কথা উল্লেখ করা হয়েছে, যা ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত বন্ধ করতে সহায়ক হয়েছিল।

কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। তারা হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

চুক্তির শর্ত অনুযায়ী, ৬০ দিনের বাস্তবায়নকাল ২৬ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও, ইসরায়েল দাবি করেছে যে, লেবানন চুক্তির শর্ত পুরোপুরি মানেনি, তাই তারা দক্ষিণ লেবানন থেকে তাদের সেনা প্রত্যাহার স্থগিত রেখেছে।

চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহ নিয়ন্ত্রিত লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীর পাশাপাশি দেশটির সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে ইসরায়েল পূর্ব বেকা উপত্যকায় একাধিক হামলা চালিয়েছে, যা সাধারণত হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত। ৩১ জানুয়ারি, ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়া সীমান্তের কাছে হিজবুল্লাহর বিভিন্ন অবস্থানে হামলা চালিয়ে কমপক্ষে দুইজনকে হত্যা করে।

হিজবুল্লাহর কর্মকর্তা ইব্রাহিম মুসাবি এসব বিমান হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এটি অত্যন্ত বিপজ্জনক লঙ্ঘন এবং একটি সুস্পষ্ট আগ্রাসন। লেবাননের সরকারকে ইসরায়েলের এসব আক্রমণ বন্ধ করার আহ্বান জানাই।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর