বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আইনজীবীদের বিক্ষোভ, সাইবার ট্রাইব্যুনালে বিচারকাজ বন্ধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:৩৫

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের সামনে বিচারকের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সাধারণ আইনজীবীরা। তাদের আন্দোলনের মুখে বন্ধ রয়েছে বিচার কাজ। রোববার এ ঘটনা ঘটে।

জানা গেছে, আন্দোলনের কারণে বিচারক নূরে আলম বিচার পরিচালনার জন্য এজলাসে ওঠেননি। সকাল সাড়ে ১০টা থেকে ট্রাইব্যুনালের এজলাসে এবং বাইরে সাধারণ আইনজীবীরা বিক্ষোভ করেন। এতে করে থমকে যায় ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম।

আইনজীবীরা বিচারকের অপসারণ দাবি করছেন। তবে বিচারক খাস কামরায় অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে কর্মকর্তা-কর্মচারীরা জানান।

আইনজীবীরা জানান, গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালে বিচারাধীন এক মামলার আসামিকে জামিন না দেওয়ায় এ ঘটনার সূত্রপাত।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. মিরাজ উদ্দিন শিকদার জানান, আইনজীবীরা বিচারকের অপসারণ দাবিতে সকাল থেকে বিক্ষোভ করায় বিব্রতকর পরিস্থিতি এড়াতে বিচারক এজলাসে ওঠেননি।

বিক্ষোভে অংশ নেওয়া এক আইনজীবী বলেন, ‘বিচারকের আচরণে সাধারণ আইনজীবীরা ক্ষিপ্ত। এজন্য সাধারণ আইনজীবীরা তার অপসারণ চেয়ে আন্দোলন করছেন। ’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর