বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দেশেই বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ডি-চেক সম্পন্ন করল বিমান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:৪২

নিজস্ব সক্ষমতায় দেশেই বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ডি-চেক সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে আনুমানিক ২০ লাখ ইউএস ডলার সাশ্রয় করেছে প্রতিষ্ঠানটি।

আজ (৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান হ্যাঙ্গার কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে মেইন্টেনেন্স কার্যক্রমের বিষয়টি গণমাধ্যমের কাছে তুলে ধরে বিমান।

প্রতিষ্ঠানটি জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পরিদপ্তর নিজস্ব সক্ষমতায় বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের সি-০৮ চেক স্ট্রাকচারাল অ্যান্ড ফুয়েল ট্যাংক মডিফিকেশন সম্পন্ন করে, যা সাধারণত প্রতি আট বছর পরপর সম্পন্ন করা হয়।

এর মধ্যে বোয়িং ৭৩৭-৮০০ ফ্লিটের এস২-এএফএম উড়োজাহাজটিতে এই প্রথম বিমানের নিজস্ব সক্ষমতায় দেশেই এই চেক সম্পন্ন হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. সাফিকুর রহমান, বিমান পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অব.) প্রকৌশলী শাহরিয়ার আহমেদ চৌধুরী প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর