বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

তামিম মাঠে নামলেই সব ঠিক হয়ে যাবে: জালাল ইউনুস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৩, ১১:৪৫

লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেন তামিম ইকবাল। তার পরিবর্তে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। তামিম ইকবালের সঙ্গে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সম্পর্কে গ্যাপ নেই জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস।

সোমবার(২১ আগষ্ট) সংবাদমাধ্যমকে জালাল ইউনুস জানান, হাথুরুর সাথে তামিমের সম্পর্ক আশা করি সব অকে। আমাদের থেকে সব ধরনের চেষ্টা থাকবে। এখানে কোনো গ্যাপ থাকবে না। ড্রেসিংরুমের পরিবেশ আগেও ভালো ছিল সামনেও ভালো থাকবে।

বিসিবির টুর্নামেন্ট কমিটির এই চেয়ারম্যান আরও বলেন, তামিম হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা জাতীয় দলের খেলোয়াড়। আমরা সবাই চাই যে, তামিম আবার আগের মতো ফিরুক। সবাই কিন্তু তাকে সাপোর্ট দিচ্ছে। শুধু ক্রিকেট অপারেশন্সই না, আমাদের সভাপতি, উনি ফোন করছেন। ফিজিওদের সঙ্গে কথা বলছেন, হেড কোচের সঙ্গে কথা বলছেন। তার সব সময় খবর নিচ্ছেন। এখানে কোনো গ্যাপ নেই।
বিসিবির এই পরিচালক আরও বলেন, তামিম ইকবাল মাঠে নেমে গেলেই সব ঠিক হয়ে যাবে। এখানে কোনো গ্যাপ হয়েছে বলে আমার মনে হয় না, কিছুটা ভুল বোঝাবোঝি থাকে সব জায়গায়, টিমের মধ্যেও থাকে। এটা বড় কোনো ইস্যু না।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর