বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বাংলাদেশের উন্নয়নের বিশ্বস্ত ও স্থায়ী সহযোগী হতে চায় চীন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৫, ১৩:০৬

দুদেশের সম্পর্ক আরও গভীর করতে চীন বাংলাদেশের উন্নয়নের বিশ্বস্ত ও স্থায়ী সহযোগী হতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (২৫ জানুয়ারি) সকালে গাজীপুরের শফিপুর বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের মানুষকে সুলভমূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে চায় চীন। বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশেই বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে আমাদের।

এ সময় জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের পাশে থাকার অঙ্গীকার করে চীনা রাষ্ট্রদূত।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ অংশীদার। চীনের বিজ্ঞান, প্রযুক্তি ও ভাষা বাংলাদেশের মানুষকে আধুনিক উৎকর্ষতা অর্জনে সহায়তা করেছে।

তিনি বলেন, চীনের কাছ থেকে চাওয়া-পাওয়ার অনেক কিছু রয়েছে। চীন ও জামায়াত মানুষদের পাশে ছিল, পাশে রয়েছে এবং পাশে থাকবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর