বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ব্যারিস্টার আবু সায়েমের তত্বাবধানে গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৫, ১১:৩০

শুক্রবার (২৪ জানুয়ারি) সুবর্ণচর উপজেলার সকল ইউনিয়নের শীতার্তদের কম্বল উপহার দেয় দেশমাতা ফাউন্ডেশন। দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েমের তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সহিদুল ইসলাম কিরণ, সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্ল্যাহ বাবুল ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজ। এসময় উপস্থিত ছিলেন দেশমাতা ফাউন্ডেশনের প্রতিনিধি ও বিএনপি নেতা মো. ওমর ফারুক খাঁন ও জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি কাজী ফাহাদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দেশমাতা ফাউন্ডেশন ২০১৮ সাল থেকে মানবতার স্বার্থে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় এবার নোয়াখালী জেলার সদর ও সুবর্ণচর উপজেলা এবং নোয়াখালী পৌরসভার শীতার্ত মানুষের মাঝে ৩ হাজার ৪০০ কম্বল বিতরণ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর