বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

যুদ্ধবিরতি

ইসরায়েলি ৪ নারী সেনাকে মুক্তি দিল হামাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৫, ১৭:২৪

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপে চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতকামী সংগঠন হামাস। এবার ইসরায়েলও আরও ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। 

শনিবার (২৫ জানুয়ারি) ফিলিস্তিনের স্থানীয় সময় বেলা ১১টার একটু পরে রেডক্রসের হাতে ইসরায়েলি ৪ নারী সেনাকে হস্তান্তর করা হয়।

যুদ্ধবিরতির প্রথম ধাপের দ্বিতীয় দফায় হামাস যে চার ইসরাইলি নারী সেনাকে মুক্তি দিয়েছে তারা হলেন—লিরি আলবাগ (১৯), দানিয়েলা গিলবোয়া (২০), কারিনা আরিয়েভ (২০) এবং নামা লেভি (২০)।

জিম্মি মুক্তির আগে হামাস ও মিত্র সংগঠন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজি) সদস্যরা গাজা শহরের চত্বরে ব্যাপক শোডাউন করে এই চার ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়।

আল জাজিরার সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, ওই এলাকায় সাধারণ ফিলিস্তিনিদেরও ব্যাপক সমাগম হয়েছে। হামাসের এসব যোদ্ধাদের খোঁজে ইসরায়েল টানা ১৫ মাসব্যাপী নৃশংস সামরিক অভিযান চালিয়েছে। কিন্তু যুদ্ধবিরতি কার্যকরের পর ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে হামাস। গোষ্ঠীটির সদস্যদের ভিডিও দেখে মনে হচ্ছে, ইসরায়েলি আগ্রাসনে মোটেও মনোবল হারাননি তারা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর