বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ফাওজুল কবির

জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে দিন শুরু হয় আমার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৫, ১৫:২৫

জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে প্রত্যেকটা দিন শুরু করতে হয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জ্বালানী উপদেষ্টা ফাওজুল কবির খান।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মিলনায়তনে জ্বালানি বিষয়ক সেমিনারে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, আমার প্রতিদিন শুরু হয় জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে। বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানিকারী ভারতীয় কোম্পানি আদানি গ্রুপ সবসময় আমাদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুমকি দেয়।

তিনি বলেন, গত ১৫ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যারা লুটপাট চালিয়েছে, তাদের বিচারে জ্বালানি ট্রাইব্যুনাল গঠন করা দরকার।

ফাওজুল কবির বলেন, ৭২ টাকায় গ্যাস কিনে ৩০ টাকায় কতদিন দিতে পারবে সরকার? বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের ওপর খুব চাপ রয়েছে। কতদিন দাম না বাড়িয়ে থাকতে পারবো, বলতে পারছি না।

জ্বালানি খাতের প্রকল্পে সবকিছু উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করা হবে জানিয়ে তিনি আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে করা সব চুক্তি পুনরায় পর্যালোচনা করা হচ্ছে।

অনুষ্ঠানে ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে জ্বালানিখাতের লুটপাটকারীদের বিচারের মুখোমুখি করার দাবি জানান জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলমও। তিনি বলেন, এক্ষেত্রে বর্তমান সরকারের কোনো পিছুটান নেই। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর আগে এ খাতের অপচয় ও দুর্নীতি বন্ধের উদ্যোগ নিতে হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর