বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেয়ালিকা উৎসব

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৫, ১৬:০৮

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই- এই প্রতিপাদ্য বিষয় নিয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতি তুলে ধরে লক্ষ্মীপুরে শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেয়ালিকা উৎসব পালিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উৎসব পালন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার হলরুমে ব্যতিক্রমী এই দেয়ালিকা উৎসব কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

এ সময় বক্তব্য রখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ওআইসিটি) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ মজুমদার প্রমুখ।

বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবরা দেয়ালিকা উৎসবে অংশ নেন। জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ আবু সাইদ ও মুগ্ধসহ ছাত্র-জনতার প্রতিচ্ছবি এবং আন্দোলন সংগ্রামের নানা চিত্র তুলে ধরেন শিক্ষার্থীরা। হলরুমের চারদেয়ালে আওয়ামী লীগ ও ওইসময়ের আইন-শৃঙ্খলা বাহিনীর নির্যাতনের চিত্র তুলে ধরে দেয়ালিকা দিয়ে সাজানো হয়। পরে জেলা প্রশাসকসহ অন্যরা ঘুরেঘুরে দেয়ালিকা পরিদর্শন করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, জেলায় ৭৩২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখন এই ৭৩২টি বিদ্যালয়ে উৎসব বইছে। আজকে শুধুমাত্র সদর উপজেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল। এতে শিক্ষার্থীদের অসাধারণ মেধা, প্রতিভার এক চমৎকার বহি:প্রকাশ ঘটেছে। এটি এখন সমগ্র জেলায় ছড়িয়ে পড়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক উপজেলায় এই উৎসব পালন করা হবে। কিভাবে জুলাই-আগস্ট বিপ্লব হয়েছে, সে চিত্র তুলে ধরা হয়েছে। এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। সারাদেশে এটি ছড়িয়ে দিতে আহ্বান জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর