বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লিটনের ব্যাটে ঝড়, দুইশ ছুঁইছুঁই সংগ্রহ ঢাকার

খেলা ডেস্ক

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৫, ১৫:৪৯

দুদিন আগেও গ্যালারি থেকে 'ভুয়া' 'ভুয়া' স্লোগান শোনা গেছে তার নামে। সেদিন অসহায় দৃষ্টিতে দর্শকদের দিকে তাকিয়ে ছিলেন তিনি।

এবার ব্যাট হাতেই জবাব দিলেন এই ডানহাতি ওপেনার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে ঢাকা। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ পেয়েছে ঢাকা।

ঢাকার দুই ওপেনার মিলে শুরুটা ভালোই করেন। তবে ১৬ বলে ২২ রান করে তানজিদ হাসান তামিম বিদায় নিলে কিছুটা চাপে পড়ে যায় তারা। তবে একপ্রান্তে ঝড় বইয়ে দেন লিটন। ৪৮ বলে ৭০ রানের ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে ৪টি করে ছক্কা ও চার।

অন্য প্রান্তে অবশ্য নিয়মিত বিরতিতে আসা-যাওয়া চলছিল। সেটিও থামে সাব্বির রহমান (২১ বলে ২৪ রান) ও থিসারা পেরেরা (১৭ বলে ৩৭ রান) দাঁড়িয়ে গেলে। তাতে দুইশ ছুঁইছুঁই সংগ্রহ পেয়ে যায় ঢাকা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর