বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সাইফের শারীরিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানালেন বোন সোহা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৫, ১৩:২৬

বান্দ্রায় নিজ বাড়িতে গভীর রাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা হয়। গুরুতর জখম অবস্থায় দ্রুত তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সাইফ। অভিনেতার শারীরিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানালেন তার বোন অভিনেত্রী সোহা আলী খান।

ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, আমরা খুবই আনন্দিত যে ভাইয়া (সাইফ আলী খান) দ্রুত সেরে উঠছেন। আর কোনো বড় বিপদ যে হয়নি, তাতেই আমরা খুশি। যারা দ্রুত আরোগ্য কামনা করেছেন, তাদের ধন্যবাদ জানাই।

এদিকে গেল ১৯ জানুয়ারি দুই ছেলেকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন কারিনা কাপুর। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুই ছেলেকে বাবার সঙ্গে দেখা করান অভিনেত্রী। ক্যামেরার সামনে বরাবর উৎফুল্ল থাকলেও এদিন হাসপাতাল থেকে বের হওয়ার সময় মন খারাপ ছিল দুই ভাইয়ের। পরে কারিনার বোন কারিশমা এসে তৈমুর-জাহাঙ্গীরকে নিজের বাড়িতে নিয়ে যান।

গত ১৫ জানুয়ারি মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে।

পরে অস্ত্রোপচারের মাধ্যমে সাইফের শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করেছেন চিকিৎসকরা। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর