শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

পঞ্চগড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রার পারদ ৯ ডিগ্রির ঘরে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৫, ১০:৪৪

গত দুদিন আগে তাপমাত্রার পারদ বেড়ে ১১ থেকে ১৩ ডিগ্রি পর্যন্ত উঠানামা করলেও আবার শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রার পারদ নেমে গিয়ে দাঁড়িয়েছে ৯ ডিগ্রির ঘরে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। জেলার ওপর দিয়ে আবারও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

এর আগে গত শুক্রবার (১০ জানুয়ারি) চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় পঞ্চগড়ে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় ৮ দশমিক ২ ডিগ্রি, রোববার (১২ জানুয়ারি) ১০ দশমিক ৫ ডিগ্রি, সোমবার (১৩ জানুয়ারি) ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

সরেজমিনে দেখা গেছে, রাত থেকে সকাল পর্যন্ত জেলায় অনুভূত হচ্ছে কনকনে শীত। সঙ্গে বয়ে যাচ্ছে পাহাড়ি হিম বাতাস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ মঙ্গলবার তাপমাত্রা কমে গিয়ে সকাল ৬টায় রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। তবে জানুয়ারি জুড়ে আরও কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর