বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চলতি মাসেই চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৫, ১৭:২৭

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে চীনে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২০-২৪ জানুয়ারি চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেখানে তিনি চীনা পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

রফিকুল আলম বলেন, চলতি বছর বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর শুভ সূচনা হচ্ছে। এ উপলক্ষে উপদেষ্টার চীন সফর খুব গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ২৫ বিলিয়ন ডলার। যদিও এই বাণিজ্যে ভারসাম্য বাংলাদেশের অনুকূলে নয়। উপদেষ্টার সফরে বাণিজ্যের ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ নিয়ে আলোচনা হবে।

শেখ হাসিনাকে ফেরত অনার বিষয়ে মুখপাত্র বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর ক্ষেত্রে তার স্ট্যাটাস বিবেচ্য বিষয় নয়।

রফিকুল আলম বলেন, আমরা শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছি। এখন আমরা অপেক্ষা করবো। এ বিষয়ে আসলে কোনো ধরা-বাধা নিয়ম নেই। আমরা অপেক্ষা করছি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর