শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মেহেরপুরে এজেন্ট ব্যাংকের ভল্ট ভেঙে ৬ লাখ টাকা চুরি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৫, ১৫:০৯

মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের ভল্ট ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা ভল্টে থাকা ছয় লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা নিয়ে যায়।

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

ইসলামী ব্যাংক দরিয়াপুর এজেন্ট শাখার ইনচার্জ আব্দুল গাফফার জানান, প্রতিদিনের মতো কাজ শেষ করে ক্যাশে থাকা টাকা ভল্টে রেখে তালা দিয়ে অফিস ত্যাগ করেন তারা। বৃহস্পতিবার সকালে অফিস সহকারী অফিস খুলে দেখে ভল্টের তালা ভাঙা।

তিনি বলেন, চোরেরা জানালার গ্রিল কেটে ভেতর প্রবেশ করে এবং তারা ভল্টের তালা ভেঙে মোট ৬ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা নিয়ে যায়। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর