শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শাহজাদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলার অভিযোগ !

শাহজাদপুর (সিরাজগঞ্জ ) প্রতিনিধি :

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৫, ১৫:৫২

সিরাজগঞ্জের শাহজাদপুরের রুপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি গ্রামে প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে।

এলাকার মৃত আমজাদ হোসেনের স্ত্রী শিল্পী বেগম জানান, শেলাচাপড়ি গ্রামে এ্যাড হাবিব গ্রুপ ও লোকমান হাজী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিলো। গত ৬ ডিসেম্বর রাতে হাবিবের লোকজন লোকমানের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এতে লোকমান গ্রুপের মনি মোল্লা (৬০) সহ বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মনি মোল্লার মৃতু হয়। এরপর হাবিব গ্রুপের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

ঘটনার একমাস পর হাবিব গ্রুপের মুকুল শেখ ঢাকায় বালুটানা শ্রমিক হিসেবে কর্মরত অবস্থায় স্ট্রোক করলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুকুল শেখের মৃতু হয়। এই মৃতুকে হত্যা মামলা হিসেবে চালিয়ে লোকমান হাজীর লোকজনকে ফাঁসানোর চেষ্টা করছে। প্রকৃত পক্ষে মুকুল শেখ স্ট্রোক করে মৃতু হয়েছে। যা তার স্ত্রী গ্রামের বহুজনের নিকট স্বীকারোক্তি দিয়েছে। অসৎ উদ্দেশ্যে মনি হত্যা মামলা থেকে বাঁচতে হাবিব গ্রুপের লোকজন স্ট্রোক করা মৃতুকে হত্যা মামলা হিসেবে চালাতে চাচ্ছে।

এই ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (০৭ জানুয়ারী) দুপুরে শহরের মনিরামপুর বাজারে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী পরিবারের পক্ষে মৃত আমজাদ হোসেনের স্ত্রী শিল্পী বেগম। বিষয়টি তদন্ত পূর্বক সঠিক ঘটনা উদঘাটন করতে সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শেলাচাপড়ি গ্রামের নাদিরা খাতুন, সেলিনা খাতুন, আশা খাতুন প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর