বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

স্বরাষ্ট্র উপদেষ্টা

সাদাপোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৫, ১৩:৪৮

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন থেকে সাধারণ পোশাক পরে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশের গোয়েন্দা বিভাগ ( ডিবি)।

সোমবার (৬ জানুয়ারি) ঢাকায় ডিবি কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিবি সদস্যরা সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করবে না। তাদের অবশ্যই জ্যাকেট পরিধান করতে হবে এবং আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। আইনের বাইরে তারা কোনো কাজ করবে না।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনের বাইরে যদি আমিও কোনো কাজ করতে আদেশ দিই, তারা যেন তা না করে।

এসআই নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমি যদি কোনো দুর্নীতি করি, তাহলে আপনারা প্রকাশ করে দেন। আমার কোন আপত্তি নেই।

সংবাদমাধ্যমকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, বাংলাদেশের মিডিয়াগুলো সত্য সংবাদ প্রকাশ করায় ইন্ডিয়ান মিডিয়ার অপপ্রচার অনেক কমে গেছে। গণমাধ্যম সত্য সংবাদ প্রকাশ করলে আমাদেরও অ্যাকশন নিতে সুবিধা হয়।

এর আগে, মেশিন রিডেবল পাসপোর্টের পরিবর্তে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সরকার পুরোপুরি ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) চালু করতে চায় বলেও জানান তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর