শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রূপপুর প্রকল্পের আবাসিক ভবন থেকে লাফিয়ে রুশ নারীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৫, ১৫:০৬

ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক ভবন থেকে লাফ দিয়ে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) ভোর ৪টায় গ্রিন সিটি আবাসিকের ৯ নম্বর বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত রুশ নাগরিক পোশতারুক সেনিয়া (৪০) রূপপুর প্রকল্পে কর্মরত ছিলেন। এ ঘটনার পরপরই গ্রিনসিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, ওই রুশ নারী এবং তার স্বামী একই ফ্ল্যাটে বসবাস করতেন। ঘটনার পর সেনিয়ার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রিনসিটির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিকিউরিটি সদস্যরা তাদের অফিসে নিয়ে গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি দল। ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ রুশ নারীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো সম্ভব হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর