শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

গুচ্ছতেই থাকছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি

প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৫, ১৩:২৪

২০২৪-২৫ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গুচ্ছ পদ্ধতিতেই নিবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।

শুক্রবার (৩ জানুয়ারি) ৭ টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য হায়দার আলী।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, 'আমাদেরকে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক প্রাথমিকভাবে গুচ্ছ পদ্ধতিতেই পরীক্ষা নিতে বলা হয়েছে। আমরা এইবার গুচ্ছতেই থাকতে হচ্ছে সম্ভবত। তবে গুচ্ছের কিছু সমস্যা আছে, সেগুলো যেনো না থাকে শিক্ষা মন্ত্রণালয়ে আমি এটি বলেছি। গুচ্ছ থেকে বের হয়ে যাবার সিদ্ধান্তটি আমাদের অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই থাকার বিষয়েও অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানানো হবে।'

এর আগে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮৩তম অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর